সোমবার ২০ এপ্রিল ২০২৬
কি করতে চান এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:৪২ পিএম   (ভিজিট : ৯২১)
দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ও জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন নির্বাসনে থাকা এই তারকা অলরাউন্ডার। সেখানে ক্রিকেট, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।

সাকিবের সেই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে বিষয়টি হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে, তিনি দেশে ফিরতে পারলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন কি না এ প্রশ্ন ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা।

এমন পরিস্থিতির মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

তার এই স্ট্যাটাসের পর নতুন করে শুরু হয়েছে আলোচনা। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এখন দেখার বিষয়, সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা শেষ পর্যন্ত কোন পথে এগোয় আবারও কি জাতীয় দলে দেখা যাবে তাকে, নাকি রাজনীতির মাঠেও সক্রিয় হবেন তিনি।  
সোমবার (৬ এপ্রিল) রাতে দেয়া স্ট্যাটাসে সাকিব বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

সাকিব আরও লেখেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

সবশেষে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার লেখেন, আমি আশা করি, লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft