সোমবার ২০ এপ্রিল ২০২৬
নিলুফার খানম অ্যানির স্মরণসভা
‘ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে’
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৯৯৩)
কুষ্টিয়া জেলা ডায়াবেটিক সমিতির সদস্য এবং বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নিলুফার খানম অ্যানির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে কুষ্টিয়া জেলা শহরে কুষ্টিয়া জেলা ডায়াবেটিক সমিতির প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এস আর খান। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান এবং স্বাস্থ্য সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। 

সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিনের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সদস্য সৈয়দ রেজওয়ানুল কবির। 

অনুষ্ঠান আয়োজন করে কুষ্টিয়া জেলা ডায়াবেটিক সমিতি ও মজিবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল। সহযোগিতায় বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন।

এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে মানুষের সতর্ক থাকা প্রয়োজন তারা যেন কায়িক পরিশ্রমটা ঠিক রাখেন, মুটিয়ে না যান। উল্লেখ্য, নিলুফার খানম অ্যানি গত ২৫ ফেব্রুয়ারি আমেরিকার বোস্টনে বেথ ইসরাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন।

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন- নিলুফার খানম অ্যানির স্বামী বাংলাদেশ ডায়াবেটিক সমিতি—বাডাসের জাতীয় কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান লাল্টু প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন কবি ও লেখক কনক চৌধুরী। 

সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্দুল বাসেত আকন, সিনিয়র সাংবাদিক মো. খাইরুল ইসলাম শাহীন, রাকিবুর রহমান, কাজী শহীদুল আলম, দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ মাসুক মিয়াসহ প্রমুখ।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft