রবিবার ১২ এপ্রিল ২০২৬
দৈনিক গড়ে হাজার কোটি টাকা রেমিট্যান্স দেশে আসছে
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পিএম   (ভিজিট : ৩০৫)
চলতি বছরের এপ্রিলের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। এ সময়ে মোট ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকার সমান (ডলারপ্রতি ১২২ টাকা ধরে)। ফলে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স দেশে প্রবেশ করছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (এপ্রিলের প্রথম চার দিন) রেমিট্যান্স এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার। সেই হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft