সোমবার ২০ এপ্রিল ২০২৬
দেশে ফিরলো সাফ বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ পিএম   (ভিজিট : ১১৫৬)
মালদ্বীপ থেকে দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানাতে শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ঐতিহাসিক বিজয়কে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করে তারা। 

এরপর সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে হারায় ভারতকে। 

খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতি স্বরূপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ যুব ফুটবল দলের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছেন।

আজকালের খবর/আক









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft