সোমবার ১৩ এপ্রিল ২০২৬
ইরানে ফিললেন জাফর পানাহি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৭:২৬ পিএম  (ভিজিট : ৫১৫)
আন্তর্জাতিক পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি কয়েক মাস দেশের বাইরে থাকার পর গত মঙ্গলবার ৩১ মার্চ ইরানে ফিরেছেন। তার বিরুদ্ধে ইরানি আদালতের দেওয়া এক বছরের কারাদণ্ডের আদেশ থাকা সত্ত্বেও তিনি নিজ ভূমিতে ফেরার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি আকাশপথে ভ্রমণের ওপর কড়াকড়ি থাকায় তুরস্ক হয়ে স্থলপথে ইরানে প্রবেশ করেন পানাহি। দেশে ফেরার পরপরই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, গত বছরের ডিসেম্বরে ইরানের আদালত তার অনুপস্থিতিতে পানাহিকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পানাহির বিরুদ্ধে মূল অভিযোগ ছিল—রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানো।

পানাহি এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, দীর্ঘ সময় দেশত্যাগে নিষেধাজ্ঞার কবলে ছিলেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত বছর কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন। তার ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমাটি কান উৎসবের সেরা পুরস্কার পাম দ্য’র জিতে নেয়। এই সাফল্যের মুকুট মাথায় নিয়ে গত বছরের মে মাসে ইরানে ফিরে যান জাফর পানাহি।

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমাটি ৯৮তম অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ও বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে মনোনয়ন পেয়েছিল। সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির প্রচারণার কাজে অংশ নিতে এবং অস্কারে যোগ দিতে গত বছরের শেষ দিক থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন জাফর পানাহি। তাঁর অনুপস্থিতিতে গত ডিসেম্বরে পানাহিকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন ইরানের বিপ্লবী আদালত।

এ শাস্তি মাথায় নিয়েও দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন জাফর পানাহি। গত ফেব্রুয়ারিতে আয়োজিত বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে তিনি বলেন, ‘সিনেমার ক্যাম্পেইন শেষ হওয়ার পরই আমি ইরানে ফিরে যাব। আমি আমার জনগণের সঙ্গে বিপদের এই মুহূর্তে দেশেই থাকতে চাই। আমি ইরানের নাগরিক। ইরানই আমার কাজ করার একমাত্র জায়গা।’

সরকারের সাজা সত্ত্বেও জাফর পানাহির দেশে ফেরার সিদ্ধান্তকে অনেকে তাঁর শিল্পের প্রতি সততা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার এক চূড়ান্ত নিদর্শন হিসেবে দেখছেন।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft