সোমবার ২৫ মে ২০২৬
জবিতে ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত, শঙ্কায় হেলমেট পরে ক্লাস পরীক্ষা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৩৫৬৬)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনে ক্লাস ও পরীক্ষা দিতে গিয়ে আতঙ্কে কয়েকজন শিক্ষার্থীকে হেলমেট পরে থাকতে দেখা গেছে। 

এবিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম বলেন, কখন কার মাথায় পলেস্তারা পড়বে, তা বলা যায় না। তাই বাধ্য হয়েই হেলমেট ব্যবহার করছি।

এনিয়ে নয়ন নামে আরেক শিক্ষার্থী বলেন, কালকে আমার ছোট দুই ভাই আহত হয়েছে অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এখনও।  আমাদের ক্লাস পরীক্ষাও চলমান রেখেছে। এমন ঝুঁকি পূর্ণ ক্লাস রুমে বসে ক্লাস পরীক্ষা দিতে শঙ্কা বোধ করায় হেলমেট পরে এক্সাম দিতে আসছি।

এ দুর্ঘটনার পর প্রশাসনের সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জকসু নেতারা। তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দীর্ঘদিন ধরেই অবহেলা করা হয়েছে। দ্রুত কার্যকর সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। বড় ধরনের কাজের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে। তিনি জানান, ফলস সিলিং থাকার কারণে মূল ছাদের ফাটল আগে ধরা পড়েনি। এখন সেগুলো অপসারণ করা হচ্ছে। বিজ্ঞান ভবনের সংস্কারের নকশা ও ব্যয় হিসাবও প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, বুধবার সকালে গণিত বিভাগের সেমিনার কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল নামে দুই শিক্ষার্থী আহত হন।

আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft