সোমবার ২০ এপ্রিল ২০২৬
নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৭:১৩ পিএম  (ভিজিট : ১৬৭৬)
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে আজ বুধবার (১ এপ্রিল) লাল সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে নেপালকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধের সপ্তম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। মুরশেদ আলীর চমৎকার এক পাসে বল পেয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তার নেওয়া শটটি পোস্টের বেশ অনেকটা দূর দিয়ে বাইরে চলে যায়। অথচ সেই সময় গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন সতীর্থ রোনান সুলিভান। তাকে পাস দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল, কিন্তু ফয়সাল নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন।

আক্ষেপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। নিজে কর্নার কিক নিয়ে নিখুঁত পরিকল্পনায় কাজে লাগান মুরশেদ আলী। তার বাড়ানো মাপা ক্রসে ডি-বক্সে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ মানিক। মানিকের এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট।

গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তারা কিছু আক্রমণ সাজালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সজাগ। লিড পাওয়ার পর বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। রোনান একবার গোলের দেখা পেলেও অফসাইডের কারণে বাতিল হয় তা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত লড়াই করে লাল সবুজের প্রতিনিধিরা। তবে নেপালও ম্যাচে ফেরার জন্য সব ধরণের চেষ্টা চালায়। কিন্তু এই সময়ে কোন দলই আর জালের দেখা পায়নি। ফলে মানিকের করা একমাত্র গোলের সৌজেন্যেই ফাইনালে জায়গা করে নেয় আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft