সোমবার ২০ এপ্রিল ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বকাপে নেই ইতালি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ১৩৪৪)
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবলে আবারও নেমে এল হতাশা। প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজ্জুরিরা। এর মাধ্যমে লজ্জার এক ইতিহাসও গড়ল দলটি। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপজয়ী দল টানা তিনটি আসরে মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলো।

জেনিৎসায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরুটা দারুণ করেছিল ইতালি। ম্যাচের ১৫ মিনিটেই ময়েসে কিনের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে দলটি। বিশেষ করে প্রথমার্ধের বিরতির ঠিক চার মিনিট আগে বসনিয়ার আমার মেমিচকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। দশ জনের দলে পরিণত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয় তাদের।

ইতালির একজন খেলোয়াড় কম থাকার সুযোগ পুরোপুরি কাজে লাগায় স্বাগতিক বসনিয়া। ৭৯ মিনিটে হারিস তাবাকোভিচের দারুণ এক গোলে সমতায় ফেরে তারা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে।

টাইব্রেকারে ইতালির পিও এসপোসিতোর নেওয়া প্রথম শটটিই বারপোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর ব্রায়ান ক্রিস্তান্তের শটও বারে লেগে ফিরে আসে। অন্যদিকে নিজেদের শটগুলো নিখুঁতভাবে জালে জড়ায় বসনিয়া। শেষ দিকে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বোকা বানিয়ে জয়সূচক শটটি জালে জড়ান এসমির বাইরাকতারেভিচ। নিশ্চিত হয় বসনিয়ার ঐতিহাসিক জয়।

এই জয়ে ২০১৪ সালের পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বসনিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ২০২৬ বিশ্বকাপের 'বি' গ্রুপে খেলবে তারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং কাতার।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft