সোমবার ২০ এপ্রিল ২০২৬
ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৯২২)
গত সপ্তাহে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অরল্যান্ডোয় বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েটদের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুচল সেলেসাওদের।

আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ে ফেরার এই স্বস্তির দিনে ব্রাজিলের হয়ে জালের দেখা পেয়েছেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। দ্রুতগতির আক্রমণ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক দৌড়ের পর দানিলো জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে লোভরো মায়েরের গোলে ১-১ সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে বদলি হিসেবে মাঠে নামা তরুণ তারকা এন্দ্রিক ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। ৮৮ মিনিটে বক্সের ভেতর তিনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে দলকে আবারও লিড এনে দেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ব্রাজিলের ৩-১ ব্যবধানের এই জয়ে তৃতীয় গোলটিতেও বড় অবদান ছিল এন্দ্রিকের।

নিজেদের ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিল এবারের বিশ্বকাপে খেলবে ‘সি’ গ্রুপে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft