সোমবার ১৩ এপ্রিল ২০২৬
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:৫৫ এএম   (ভিজিট : ৩৫২)
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সাম্প্রতিক সময়ে সংঘটিত দুটি পৃথক হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন দেশটির এক সংসদ সদস্য। শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

জাহরোম এলাকার প্রতিনিধি ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কৌচির দাবি, সর্বোচ্চ নেতার বাসভবনে চালানো এক হামলার সময় মুজতাবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। ওই হামলা থেকে তারা অল্পের জন্য রক্ষা পান।

রেজাই কৌচি আরও জানান, আরেকটি হামলা একটি হাসপাতালে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সেখানে ‘ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় নেতা’ উপস্থিত ছিলেন। তবে তিনি হাসপাতালের নাম বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।

তিনি দাবি করেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে এবং তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বার্তা প্রকাশ করেন মোজতবা খামেনি। তবে প্রায় এক সপ্তাহ আগে দায়িত্ব পাওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি  হয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft