শনিবার ৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:২৫ পিএম   (ভিজিট : ৬৬৪)
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া মারা গেছেন। এর আগে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত তরু মিয়া সদর উপজেলার গান্না ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। এ সময় ইফতার আয়োজনকে কেন্দ্র করে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তরু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ ছাড়াও বিপুলসংখ্যক র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft