রবিবার ১২ এপ্রিল ২০২৬
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৩৬৩)
প্রথম সারির গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে, প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অসহায় পরিবারের মাঝে, ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি নাহিদ পারভেজ জনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কথার প্রতিনিধি আরটি হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি বাদশাহ মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক ও দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি ইয়াদ আলী মোল্লা, ক্রিড়া সম্পাদক ও সাপ্তাহিক বাংলার নয়নের প্রতিনিধি বাবু মোল্লাসহ সকল সদস্যবৃন্দ।

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি প্রথম সারির গণমাধ্যমকর্মীদের একটি পেশাদার সংগঠন। পাশাপাশি এটি একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবেও সুনামের সাথে সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft