শনিবার ১৬ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ৬১৫)
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলী ঘাট এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই পুরুষ বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় লোকজন শ্যামলী ঘাট এলাকার একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 
 
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক জানান, অজ্ঞাত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের মতে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিন্তু তার কোনো পরিচয় পাওয়া যায়নি। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft