রবিবার ১২ এপ্রিল ২০২৬
ঢাকায় বদলগাছী সমিতির উদ্যোগে এমপি সংবর্ধনা ও ইফতার মাহফিল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১:৪৬ পিএম  (ভিজিট : ৮৭০)
নওগাঁর বদলগাছী উপজেলার ঢাকাস্থ সমিতির উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, জেলা ও দায়রা জজ মো. আসিফ ইকবাল এবং আইন কমিশনের সদস্য ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী।

সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত এমপিসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক শামীম উর রহমান সুমন এবং সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft