রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৬১৮)
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি নির্ধারিত থাকলেও ইফতারের আগেই ম্যাচ শেষ করে দিয়েছে টাইগাররা। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১১৪ রানের মামুলি লক্ষ্য মাত্র ১৫ ওভার ১ বলে অতিক্রম করে ফেলেছেন তামিম-শান্তরা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে দলটি। রানা নেন ৫ উইকেট। পাকিস্তান ৩০.৪ ওভারে অলআউট হলো মাত্র ১১৪ রানে। যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর।

জবাব দিতে নেমে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে টাইগাররা। ম্যাচ জিতে নিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। হাতে বাকি ছিলো ৩৪.৫ ওভার।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft