সোমবার ১৩ এপ্রিল ২০২৬
বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩৩ পিএম   (ভিজিট : ১৫৬৩)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি সংবাদে তার কাছে ৪০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি থাকার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের মাধ্যমে লন্ডনে অবস্থিত বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং ঢাকা কার্যালয়ের প্রধান সম্পাদক মীর সাব্বিরের কাছে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাহদী হাসান নিজে এই আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিবিসি বাংলা কর্তৃক আমার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে এবং আমার দাবি অনুযায়ী অন্যায় ও মানহানিকর তথ্যের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই আমি এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

আইনি নোটিশে মাহদী হাসান অভিযোগ করেছেন যে, বিবিসি বাংলা কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে প্রতিবেদনটি প্রকাশ করেছে, যা তার ব্যক্তিগত ইমেজ এবং সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। নিজেকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের একজন সম্মুখসারির কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ভিত্তিহীন এই তথ্যের কারণে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সম্মানহানির অভিযোগে তিনি এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

নোটিশে বিবিসি বাংলাকে বিতর্কিত প্রতিবেদনটির বিষয়ে দ্রুত ব্যাখ্যা প্রদান এবং প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানানো হয়েছে। মাহদী হাসান স্পষ্টভাবে আলটিমেটাম দিয়েছেন যে, নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহার করে সন্তোষজনক ব্যবস্থা না নেওয়া হলে তিনি সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft