সোমবার ১৩ এপ্রিল ২০২৬
ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মানুষের মাঝে ইফতার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৯৪৫)
পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালের গৌরনদীতে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র পক্ষ থেকে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

নিষিদ্ধ ঘোষিত গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানের সংযম ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এ সময় আনন্দ ইসলাম জিহাদ মিয়াসহ কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

ছাত্রলীগ নেতা জিহাদ মিয়া বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্রলীগ নেতা আরো জানান বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ   অনুপ্রেরণায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর বক্তব্য: ‘জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা’
পাকুন্দিয়ায় ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ তেল-আটা জব্দ, জরিমানা ও কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft