মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
ডিমলায় তিস্তায় পাথর উত্তোলন, গ্রেফতার ৫
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৬:৪৮ পিএম  (ভিজিট : ৪৯৮)
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

ডিমলা থানার সূত্রে জানা গেছে, গভীর রাতে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতের আনুমানিক ৩টা ৩৫ মিনিটে উপজেলার ৯নং টেপা খড়িবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুঞ্জর খাঁ দিঘীরপাড় এলাকায় তিস্তা নদীর বালুচর থেকে অবৈধ পাথর উত্তোলন করা হচ্ছে বলে খবর পান পুলিশ।

এসআই পঙ্কজ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে, পাথর উত্তোলনকারীরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। প্রায় ১৯–২০ জনের মধ্যে ৫ জনকে আটক করা সম্ভব হয়।

আটককৃতরা:হলেন :তারিকুল ইসলাম (২৬) আলিয়ার রহমান (৪৫)তাইজুল ইসলাম (৪৫)মিজানুর রহমান (৩৫)আব্দুল মান্নান (৩৫)এদের সকলের বাড়ি ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী (দিঘীরপাড়) এলাকায়। জব্দকৃত সরঞ্জাম:৬ ইঞ্চি প্লাস্টিকের রিং পাইপ ও ডেলিভারি পাইপ একটি ১২ ভোল্টের হ্যামকো ব্যাটারি বেলচা, কোদাল, জারিকেনসহ প্রায় ৪ সিএফটি পাথর জব্দ করা হয়। 

পুলিশ জানায়,আটক কৃতরা দীর্ঘদিন ধরে কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে তিস্তা নদীর তলদেশ থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল। অভিযানকালে পাথর উত্তোলনের বোমা মেশিন ট্রলিতে করে তাদের সহযোগীরা পালিয়ে যায়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, এ ঘটনায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে নীলফামারী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft