শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবীদ্বারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৬৮২)
আমাদের দেশ দুর্যোগ প্রবণ দেশ, দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে যত বেুশ জানবো আমরা আমাদের ক্ষয়ক্ষতি তত বেশি কমাতে পারবো।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম ওই বক্তব্য দেন।

‘দূর্যোগ প্রস্তুতিতে লড়ব- তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ভূমিকম্প, বজ্রাঘাত ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠানের প্রদর্শন করা হয়।

উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারিসহ বিভিন্ন পেশার লোকজনের উপস্থিত ছিলেন।

মুরাদনগর ফায়ার সার্ভিস’র ওয়ের হাউজ ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন নেতৃত্বে ১১ সদস্যের একটি দল,- ভূমিকম্প, বজ্রাঘাত ও অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়ায় প্রদর্শন করেন। মহড়ায় বিদ্যালয়ে কৃত্রিম অগ্নিকা- এবং ভূমিকম্প  পরিস্থিতি তৈরি করা হয় এবং স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে তারা এসে আগুন নেভান। ভূমিকম্পে আটকা পড়া লোক উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতি এবং বজ্রাঘাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক মহড়াও প্রদর্শন করা হয়।

এর আগে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় ওই স্থানে এস শেষ হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft