সোমবার ১৩ এপ্রিল ২০২৬
পুরান ঢাকায় ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৩৬ পিএম   (ভিজিট : ৮৩৫)
পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক ও নান্দনিক সুযোগ–সুবিধা সম্বলিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার সকালে সিদ্দিক বাজার এলাকার আলাউদ্দিন রোডে নবনির্মিত এই কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য দীর্ঘদিন ধরে একটি আধুনিক স্থানের প্রয়োজন ছিল। নতুন এই ৬ তলা ভবনটি সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর করবে। তিনি বলেন, শুধু অনুষ্ঠান আয়োজন নয়, নাগরিকদের জন্য এখানে আধুনিক স্বাস্থ্যসেবা, পাঠাগার ও ব্যায়ামাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের এই রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবদানের কথাও স্মরণ করেন।

ডিএসসিসির নিজস্ব তত্ত্বাবধানে প্রায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা এই ভবনে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। কমিউনিটি সেন্টারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় প্রতি ফ্লোরে প্রায় ৫৫০ জন করে মোট প্রায় ১ হাজার ৬৫০ জন অতিথি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

ভবনের পঞ্চম তলায় ওয়ার্ড কাউন্সিলর অফিস, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পাঠাগার স্থাপন করা হয়েছে। এছাড়া ষষ্ঠ তলায় নাগরিকদের জন্য অত্যাধুনিক জিমনেসিয়াম নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ডিএসসিসির অধীনে আরও বেশ কয়েকটি সামাজিক কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ডিএসিএনইউপি প্রকল্পের আওতায় ৯টি কেন্দ্রের নির্মাণকাজ প্রায় ৫২ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া কর্পোরেশনের নিজস্ব তহবিলে ১৯টি কেন্দ্রের কাজ চলছে এবং আরও ৩০টি নতুন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
পাকুন্দিয়ায় ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ তেল-আটা জব্দ, জরিমানা ও কারাদণ্ড
বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন: ইরানি স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft