শনিবার ৪ এপ্রিল ২০২৬
কোটালীপাড়ায় ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এসিল্যান্ড
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৫২৬)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করতে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। 

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমানো, অতিরিক্ত ফি আদায় বন্ধ করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। ভূমি সেবা পেতে যাতে সাধারণ মানুষকে যাতে কোনো ধরনের অনিয়ম বা হয়রানির শিকার হতে না হয়, সে জন্য তিনি ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত গণশুনানি চালু করেছেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের অভিযোগ সরাসরি জানানোর সুযোগ সৃষ্টি করতে অফিস প্রাঙ্গণে অভিযোগ বক্সও স্থাপন করা হয়েছে। এতে ভূমি সংক্রান্ত কোনো অনিয়ম বা দুর্নীতির শিকার হলে ভুক্তভোগীরা সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন।

ইতোমধ্যে উপজেলা ভূমি অফিসসহ সব ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের অতিরিক্ত ‘ফি’ আদায়ের বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন—সরকার নির্ধারিত ফি’র বাইরে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই এবং কেউ চাইলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এই প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপে সহকারী কমিশনার (ভূমি) 

মাসুম বিল্লাহ বলেন, জমির নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকাসহ সর্বমোট ১১৭০ টাকা লাগে। এর বাইরে অতিরিক্ত কোনো ফি নেওয়ার সুযোগ নেই। যদি কোনো কর্মকর্তা বা মধ্যস্থতাকারী এর বেশি টাকা দাবি করে, তাহলে তা সম্পূর্ণ বেআইনি। 

তিনি আরও বলেন, বর্তমানে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও আধুনিক করা হয়েছে। এখন একজন আবেদনকারী ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জমির নামজারির আবেদন করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনকারীরা নিজের মোবাইল নম্বর ব্যবহার না করে তৃতীয় কোনো ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার করেন। এতে সেই ব্যক্তি আবেদনকারীর অজান্তেই অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ পায় এবং অনেক সময় সাধারণ মানুষ প্রতারণার শিকার হন।

এসিল্যান্ড মাসুম বিল্লাহ আরও বলেন, ভূমি সেবা মানুষের মৌলিক সেবাগুলোর একটি। তাই এই সেবাকে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোনো নাগরিক যেন দালাল বা অসাধু চক্রের মাধ্যমে হয়রানির শিকার না হন, সেজন্য আমরা নিয়মিত তদারকি করছি।

তিনি ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, যদি কেউ অযথা হয়রানির শিকার হন বা কোনো কর্মকর্তা সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা দাবি করেন, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপজেলার সচেতন মহল মনে করছে, সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহর এই উদ্যোগ বাস্তবায়িত হলে কোটালীপাড়ার ভূমি অফিসে দীর্ঘদিনের দালালচক্রের প্রভাব অনেকটাই কমে আসবে। 

একই সঙ্গে সাধারণ মানুষ সহজে, দ্রুত ও কম খরচে সরকারি ভূমি সেবা পাওয়ার সুযোগ পাবে।
স্থানীয়রা জানান, ভূমি অফিসে গণশুনানি চালু, অভিযোগ বক্স স্থাপন এবং অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভূমি সেবা ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft