সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক আজকালের খবরে সংবাদ, ২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজে নির্বাচন
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৭৫৪)
দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রবিবার (৮ মার্চ) দৈনিক আজকালের খবর পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে সিলেকশন বিতর্কে বদিউল আলম কলেজ, এলাকায় উত্তাল  শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়। এতে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণার জন্য মাত্র তিন দিন সময় পেয়েছেন। সময় স্বল্পতা নিয়ে কিছু অভিযোগ থাকলেও প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ৩১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা ভোটের মাধ্যমে কলেজ ম্যানেজিং কমিটির প্রতিনিধি নির্বাচন করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০২ সালে এই কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে বিভিন্ন সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। প্রতি বছরই একাধিক প্রার্থী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ রয়েছে।

এবারও সমঝোতার মাধ্যমে প্রার্থী নির্ধারণের চেষ্টা চলছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রায় ৯ লাখ টাকার বিনিময়ে সমঝোতার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার একটি পায়তারা চলছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে কলেজ সংলগ্ন গুঞ্জর গ্রামের সচেতন যুবসমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ একত্রিত হয়ে এর প্রতিবাদ জানান।

স্থানীয়দের দাবি, গুঞ্জর গ্রামের যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এ ক্ষেত্রে গুঞ্জর ঐক্য সমাজের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ের মধ্যে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ব্যালট নম্বর ১ মো. গোলাম মোস্তফা, ব্যালট নম্বর ২ মো. আলমাস উদ্দিন, ব্যালট নম্বর ৩ মো. সেলিম মিয়া, ব্যালট নম্বর ৪ মো. মনির হোসেন, ব্যালট, ৫ মো. ইব্রাহিম সরকার, ব্যালট নম্বর ৬ মো. মনিরুল ইসলাম, ব্যালট নম্বর ৭ মো. আব্দুস সাত্তার (বাবু) ও ব্যালট নম্বর ৮ মির্জা মনিরুল হক।

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে কলেজের শিক্ষা ব্যবস্থা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft