সোমবার ১৩ এপ্রিল ২০২৬
সীমিত পরিসরে ফ্লাইট চালু করল কাতার
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ৩৫৬)
ইরানের হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে ফ্লাইট চালু করল ‍উপসগারীয় দেশ কাতার।

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের দেশটি।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।

কাতার সরকারের কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, বিমানবন্দর লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তাদের সামরিক বাহিনী।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শুক্রবার দেশটি নয়টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন জনশূন্য এলাকায় পড়লেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: আল-জাজিরা, বিবিসি

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft