সোমবার ১৩ এপ্রিল ২০২৬
তেহরানে নতুন করে ইসরায়েলি হামলা
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ২৩০)
ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও হামলা শুরু করে।

ইসরায়েলের সেনা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এর আগে ইরানও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলেও হামলা অব্যাহত রেখেছে দেশটি। বর্তমানে উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত। সূত্র: আল জাজিরা

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft