রবিবার ১২ জুলাই ২০২৬
গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ১৪২৭)
ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নাছিমা আক্তার কণা (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৫ মার্চ ) রাত সোয়া আটটার দিকে রেল স্টেশন রোডের সুজিত স্টোরের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। গ্রেপ্তার হওয়া নাছিমা আক্তার নাছিমা আক্তার কণা গৌরীপুর পৌরসভার নতুন বাজার বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত আজিজ সর্দারের মেয়ে এবং জুলহাস মিয়ার স্ত্রী।

গৌরীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে মাদকের একটি বড় চালান গৌরীপুরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল স্টেশনে ওত পেতে থাকে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর রাত সোয়া আটটার দিকে এক নারীর চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁর ওপর নজরদারি বাড়ায়।

একপর্যায়ে ওই নারী রিকশা যোগে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁর গতিরোধ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাছিমা আক্তার রিকশা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। পরে তাঁর কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি জিপার প্যাকেটে ভরা মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রিকশা থেকে লাফ দেওয়ায় তিনি সামান্য আহত হলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, চট্টগ্রাম থেকে আসা এই মাদকের চালানটি ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft