শনিবার ১৫ আগস্ট ২০২৬
ইরানকে ক্ষমা চাইতে হবে : আলিয়েভ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩৯৫)
আজারবাইজানে ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় ইরানের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আজারবাইজানের প্রেসিডেন্টের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, দেশটির স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানের আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল, একটি স্কুল ও অন্যান্য এলাকা ইরানের কাপুরুষোচিত হামলার শিকার হয়েছে। এ ঘটনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন ইলহাম আলিয়েভ।

আলিয়েভ বলেন, নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের ভূখণ্ডে ইরানি মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে গুলি চালিয়েছে। লক্ষ্য ছিল বেসামরিক মানুষ। আজারবাইজান রাষ্ট্র এই কুৎসিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। যারা এটি করেছে, তাদের অবিলম্বে জবাবদিহি করতে হবে। ক্ষমা চাইতে হবে। 

এই ঘটনার পর আজারবাইজান বাকুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। যদিও ইরানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আজারবাইজানে কোনো ড্রোন হামলা করেনি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft