রবিবার ১২ এপ্রিল ২০২৬
সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৩৭৯)
বগুড়ার সোনাতলা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারী শ্লীলতাহানীর অভিযোগও করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা কামাল (৪৬) গত ৪ মার্চ বুধবার বিকেলে তার নিজ বসতবাড়ির বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে এবং একটি শিশুকে কেন্দ্র করে একই গ্রামের মোঃ আব্দুল মতিন সরকার (৪৫), তার স্ত্রী মোছাঃ রিতা বেগম (৪০) ও মোঃ সুজা মিয়া (৪০) দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাঁশের লাঠি, বাঁশের বাং, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে তাকে আহত করে। একপর্যায়ে আব্দুল মতিন সরকার বাঁশের বাং দিয়ে মাথায় আঘাত করলে তা নাকে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।
মোস্তফা কামালকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা মোঃ সাইদুর রহমানকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার ডান হাতের কব্জির নিচে ও কনিষ্ঠ আঙুলে গুরুতর আঘাত লাগে এবং বাম চোখেও গুরুত্বর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে।

এ সময় তাদের রক্ষা করতে গেলে মোস্তফা কামালের স্ত্রী মোছাঃ কহিনুর বেগম ও মেয়ে মোছাঃ কবিতাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, তাদের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করা হয় এবং পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী করা হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় অভিযুক্তরা পুনরায় প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে বিষয়টি নিয়ে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft