শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ২৭৭)
ইরান থেকে ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।

আইডিএফ আরও জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।

একই সময়ে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির সামরিক বাহিনী।

এদিকে ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণিলির মাধ্যমে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সূত্র: এএফপি

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার
নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, বাড়ছে সরকারি ছুটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কিশোরগঞ্জের মাগুড়ায় ৭ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন
৮৯ হাজার ভোটের লড়াই থেকে শীর্ষ নেতৃত্বে এবার এমপি চান মাজেদা!
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft