রবিবার ৮ মার্চ ২০২৬
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:১৫ পিএম   (ভিজিট : )
সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও নথিপত্র বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে পরিচিত আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে জনসমক্ষে আলোচনায় আসেন। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ঢাকা-১০ আসন থেকে তার প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা
ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, বিভ্রান্তিকর প্রচার
এইচএসসি ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত
পঞ্চগড়ে নিউ সিটি প্রেসে জবর দখল চেষ্টার অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft