শনিবার ১৪ মার্চ ২০২৬
ফরিদপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : )
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০)।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাসলিমা খাতুন (৪৬) নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত আবু তালেব খন্দকারের মেয়ে বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তাসলিমা নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। বিশেষ করে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক পরিবহন করাই ছিল তার প্রধান কৌশল।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলবে।”


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft