সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
মাছ ধরতে গিয়ে নদী থেকে গ্রেনেড উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৪৬৭)
নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দিঘাকান্দী গ্রামে গত সেমাবার বিকেলে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে জনৈক বাবুল এর পায়ের নিচে একটি ভারি বস্তু অনুভূত হয়। সে ভারি বস্তুটি পানির নিচ থেকে তুলে নদের তীরে নিয়ে আসে। বস্তুটি তৎক্ষণাত ধুয়ে মুছে পরিস্কার করার পর ধারণা করা হয় গুপ্ত ধনের মতো কিছু একটা। 

এসময় বস্তুটি নিয়ে সে বাড়ী ফিরলে মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। ছোট্ট শিশুরাও মনোর আনন্দে বস্তুটি নিয়ে খেলধুলা শুরু করে। বস্তুটি কী’ এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে ৯৯৯ এর মাধ্যমে বাবুল মিয়া বিষয়টি মনোহরদী থানা পুলিশকে অবহিত করেন। থানার ওসির নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। 

পুলিশ সেখানে গিয়ে দেখে বস্তুতি অতি পুরাতন, জংধরা গ্রেনেড। তারা সাথে সাথে থানার উর্ধতন কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে। থানা কর্তৃপক্ষ বস্তুটির পাহাড়া দিয়ে রাখার  জন্য তাদেরকে সেখানেই অস্থান করার নির্দেশ দেন এবং বোম ডিসপোজাল ইউনিট ঢাকাকে অবহিত করেন। কিন্তু এখনো পর্যন্ত (রাত পৌনে আটটা) বোম ডিসপোজাল ইউনিট সেখানে পৌছেনি।

এ অবস্থায় পুলিশের নিয়ন্ত্রণে গ্রেনেডটি মনোহরদী থানার অধিনে বোমটি রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসার পর এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে মনোহরদী থানার ডিউটি অফিসার এসআই শহীদুল ইসলাম জানান।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft