শনিবার ১৪ মার্চ ২০২৬
গণভোট নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : )
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায় আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদের বাধ্য করবেন না।

মঙ্গলবার (৯ মার্চ) কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ বলেন, জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এর পরই ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জামায়াতের কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft