রবিবার ২৮ জুন ২০২৬
মুরাদনগরে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা, কথিত বান্ধবীসহ রিগান গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৫৪৯)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ ভোররাতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে কথিত বান্ধবী ইমা আক্তার (৩০) সহ কথিত মাদক ব্যবসায়ী রিগান মিয়া (৩৬)কে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাখরাবাদ এলাকার একটি বাড়িতে মাদক বিক্রির প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বাসা থেকে রিগান মিয়া ও তার সহযোগী কথিত বান্ধবী ইমা আক্তারকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে রিগান মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে ইমা আক্তারকে ভাড়া বাসায় রেখে তার মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল রিগান মিয়া। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, “মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মুরাদনগরে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft