প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৪১ পিএম (ভিজিট : )

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার ( ৩ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২টি জবাইকৃত হরিণ, ২৭৫ মিটার হরিণ শিকারের ফাঁদ ও বোটসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত হরিণ শিকারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আজকালের খবর/আরএম