শনিবার ১৪ মার্চ ২০২৬
তানজিন তিশার বিরুদ্ধে সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : )
আজকালে বিতর্ককে সঙ্গে নিয়ে ক্যারিয়ার টেনে নিয়ে যাচ্ছেন হার্টথ্রোব অভিনেত্রী তানজিন তিশা। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন একই নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ বলেন, আমরা নতুন একটি নাটকের শুটিং করছিলাম মানিকগঞ্জে। সোমবার (২ মার্চ) প্রথম শুটিংয়ে আমি তিশা আপুর জন্য ঢাকা থেকে কেক নিয়ে যাই, কিন্তু সেটা তিনি নেননি। এরপর প্রথম শটেই তিনি আমাকে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়ে মনিটরের সামনে যাই শটটি দেখতে।

মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। এই দৃশ্য দেখে সেলিম ভাই অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনো ঝামেলা ছিল কি না। এমন প্রশ্নের জবাবে অথৈ জানান, মুশফিক আল ফারহানের সঙ্গে কাজ না করতে আমাকে মানা করেছিলেন। এমনকি বলে ছিলেন ফারহান তার জামাই হয়। সেটাও দুই বছর আগের কথা।

তিনি আরও জানান শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার ‘জামাই’। এই ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি।

এই অভিনেত্রী আরও জানান, নাটকের শেষ শটে আজ (৩ মার্চ) তিনি আমাকে সবার সামনে এলোপাথাড়ি চড় মেরে চোখ ফুলিয়ে ফেলেছে।

এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft