বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ২
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩৫৮)
নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার ২নং আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪নং আসামী ফালানকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ১৪ই ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে রূপগঞ্জের নরাবোরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে। 

এ ঘটনাকে ধামাচাপা দিতে ফালান সহ ১০/১২জন বাদীকে হুমকী ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে ঘটনার ১১দিন পর থানায় মামলা করে শিশুটির বাবা। ওই মামলায় নুরু মিয়া ও ফালান নামে ২ আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার  নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft