শনিবার ১৪ মার্চ ২০২৬
আর ধৈর্য নয়, ইসরায়েলকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : )
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে গত ১ মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে গোষ্ঠীটি। এতে করে লেবাবনে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে, ইসরায়েলের অভিযানের মুখে দখলদারদের সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইসরাইলের সাম্প্রতিক হামলার কারণে ধৈর্য ও সহনশীলতা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেছে তারা।

মঙ্গলবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কামাতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

হিজবুল্লাহর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলার ফলে হিজবুল্লাহর কাছে প্রতিরোধে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

মাহমুদ কামাতি বলেন, ইসরায়েল সরাসরি যুদ্ধ চেয়েছিল। তাই এবার সরাসরি যুদ্ধই হোক। কারণ হিজবুল্লাহর ধৈর্য ধরার যুগ শেষ হয়ে গেছে।

এদিকে, লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজে বলেন, আইডিএফ লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে।

ইসরাইলি বাহিনীর এই কঠোর অবস্থানের কারণে লেবাননে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত হিজবুল্লাহর সঙ্গে তীব্র যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft