বুধবার ১৫ জুলাই ২০২৬
পর্যটক এক্সপ্রেসে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে রেল কর্মী গুরুতর আহত
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৫৩ পিএম   (ভিজিট : ৭২১)
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনকে লক্ষ করে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে একজন রেল স্টাফ গুরুতর আহত হয়েছে। জানা যায় ইসলামাবাদের পর ডুলাহাজরা স্টেশনে পর্যটক এক্সপ্রেস ঢোকার আগেই ঘটনাটি ঘটে।  

পাথরটি ট্রেনের বেডিং পোর্টারের সাবের নামের একজন কর্মীর মাথায় আঘাত করে। তাতে তিনি গুরুতর আহত হন। ট্রেনে থাকা অন্যান্য সহকর্মীদের সহায়তায় তাকে দ্রুত স্থানীয় একালায় চিকিৎসার জন্য পাঠানো হয়।

রেলওয়ের বেডিং পোর্টার সাবের সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে ৮১৫ পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ডুলহাজরা এলাকায় এলে হঠাৎ দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ফলে মারাত্মক ভাবে আহত হওয়ার পরে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করানো হয়। এতে তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ার কারণে উন্নত চিকিৎসার উদ্দেশ্য অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সর্বশেষ পরিস্থিতিতে জানা যায় তিনি মুমূর্ষ অবস্থায় আছেন। পাথর নিক্ষেপের আঘাতের ফলে তার শরীর থেকে প্রচন্ড রক্ত ক্ষরণ হয়েছে। 

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। এতে যাত্রী ও রেল কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এমন ঘটনার বারবার পুনরাবৃত্তি না ঘটার জন্য রেলওয়ে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মরত রেলওয়েতে কর্মরতরা।

ট্রেনে ভ্রমণের সময় সবাই সচেতন হয়ে  নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার আহ্বান জানান চট্টগ্রাম রেল স্টেশন কর্তৃপক্ষ থেকে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft