সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৮২৮)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২ মার্চ) মধ্যরাত রাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়ে ভোরে সংস্কার কাজ শেষ হলেও ঢালাই জমাট বাঁধার জন্য ঢেকে রাখা হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে যানজট ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

ঢাকাগামী বাস চালক রফিক মিয়া জানান,গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন যাবত কয়েকটি জায়গায় ভেঙে যাওয়ার কারণে আমরা ঝুঁকি নিয়ে গাড়ী চালাই। এখন সেতুটিতে যতো দ্রুত সম্ভব কাজ শেষ করতে পারলে আমাদের জন্য সুবিধা হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানী জানান, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ রাতেই শেষ হয়েছে। ঢালাই জমাট বাঁধার জন্য এখন একপাশের লেন বন্ধ রাখা হয়েছে। তবে আজ রাতে সংস্কার করা লেন খুলে দেয়া হবে। এখন যানবাহন ধীর গতীতে চলছে। বড় ধরণের যানজট যেনো না হয় সে জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।


আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft