শুক্রবার ১২ জুন ২০২৬
জাবি সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ২২৯৭)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত ইফতার ও মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)–এর নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাবি প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহিদ ও জাবিসাসের সভাপতি মেহেদী মামুন উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, "চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে সারাদেশের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকগণ অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও পুলিশের দমন-পীড়নের বিরুদ্ধে ক্যামেরা উঁচিয়ে জাতির কাছে সত্য প্রকাশে আপসহীন ছিলেন। এই আন্দোলনে আমাদের অনেক সাংবাদিক আহত ও গুলিবিদ্ধ হলেও তারা পিছপা হননি। আশা করি— আগামী দিনেও বিশ্ববিদ্যালয় ও দেশের যেকোনো ক্রান্তিকালে তারা জাতির দর্পণ হিসেবে সঠিক পথ দেখাবেন।"

জাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, "গণমাধ্যম জাতির দর্পণ আর সাংবাদিকগণ জাতির বিবেক। দেশের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলন ও দুর্দিনে সাংবাদিকগণ আমাদের সঠিক পথের দিশা দিয়েছেন। জুলাই বিপ্লবে জাবির সাংবাদিকগণ সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। আমরা বিশ্বাস করি— তারা এই বিপ্লবের চেতনাকে জাতীয় জীবনে ধারণ করবেন এবং সত্যকে জাতির সামনে তুলে ধরবেন। আজকের এই আয়োজন মূলত তাঁদের সাহসিকতা ও ত্যাগকে সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস।"

এসময় ইফতার মাহফিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft