রবিবার ১২ এপ্রিল ২০২৬
কালীগঞ্জে শিশু হত্যাকারী আবু তাহের গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৭০৯)
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের শিশু তাবাসছুম হত্যায় জড়িত আবু তাহের নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া শহরের তার ভাইয়ের ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে। হত্যাকারী আবু তাহের একটি সিগারেরট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি এবং মাদকাসক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিং এ আনুষ্ঠানিকভাবে শিশু হত্যাকারী গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হয়।  

প্রেস ব্রিফিং এ ঝিনাইদহ পুলিশের এএসপি মাহফুজুর রহমান জানান, ২৫ ফেব্রুয়ারি নিখোঁজের সংবাদ জানার পর পুলিশ শিশুটি উদ্ধারে কাজ শুরু করে। পরের দিন উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ পাওয়া যায়। এরপর থেকে হত্যার সাথে জড়িতদের ধরতে কাজ শুরু হয়। সম্পূর্ণ ক্লুলেস হত্যার এই ঘটনায় খুব অল্প সময়ের মধ্যে পুলিশ হত্যাকারীকে সনাক্ত করে। পরে জানা যায় আবু তাহের কুষ্টিয়ায় তার ভায়ের বাসায় রয়েছে। সেখানে কুষ্টিয়া পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়।

হত্যাকারীর স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, আবু তাহের বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামে শিশু তাবাসসুমদের বাসার পাশের বাসা ভাড়া নিয়ে ব্যবসার মালামাল রাখতো। ঘটনার দিন চিপস ও জুসের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর তার উপর শারীরিক নির্যাতন করে। এসময় শিশুটি চিৎকার করলে তার কাছে থাকা লুঙ্গি দিয়ে মুখ চেপে ধরে। মুখ চেপে ধরার এক পর্যায়ে শিশুটি মারা যায়। এরপর রাত হলে একটি বস্তায় ভরে পাশের ওই স্কুলের পিছনের সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখে।
 
প্রেস ব্রিফিং এর সময় কালীগঞ্জ থানার ওসি ও চাঞ্চল্যকর এ শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তাবাসসুম নামের শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার আগে বুধবার দুপুর দুইটা থেকে সে নিখোঁজ ছিল। শিশুটির পরিবার বারোবাজার এলাকার বাদেডিহী গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করছেন। নিহত শিশুর বাবা নজরুল ইসলাম স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী ও মাতা হালিমা খাতুন বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনে চাকরী করেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft