বুধবার ২৬ আগস্ট ২০২৬
সেমিফাইনালের পথে কার কী সমীকরণ?
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ১৫২২)
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জমে উঠেছে লড়াই। এই পর্বে দুই গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনালে এবং একটি করে দল বাদ পড়েছে। শেষ চারের বাকি দুটি জায়গা পূরণের লড়াইয়ে আছে মোট চারটি দল। সুবিধাজনক অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তানের সামনে জটিল সমীকরণ।

গ্রুপ ১ থেকে বাদ পড়েছে জিম্বাবুয়ে। গতকাল তাদের বিপক্ষে ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে শেষ সেমিফাইনালিস্ট হিসেবে যেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। দুই দল সমান দুটি করে পয়েন্ট পেয়েছে। নেট রানরেটে এগিয়ে থেকে উইন্ডিজ দুই নম্বরে, ভারত তাদের পরে।

আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ যে জিতবে তারাই সেমিফাইনালে। মানে বিশ্বকাপে দর্শক হতে না চাইলে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে ভারতীয় দলকে। 

ওয়েস্ট ইন্ডিজ ভারতকে পরাজিত করলে তারা পরের পর্বে। আর যদি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় কিংবা ফলহীন থাকে, তাহলে নেট রানরেটে সুবিধাজনক অবস্থানে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের টিকিট পাবে।

দুই নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে। আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। 

আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড সেমিফাইনালে খেলতে চাইলে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে আজ অথবা প্রার্থনা করতে হবে যেন পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের ম্যাচটি না জেতে।

যদি ব্ল্যাক ক্যাপররা ইংল্যান্ডের কাছে হেরে যায়, শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারে। কিউইদের সমান ৩ পয়েন্ট হবে তাদের। কিন্তু তখন নেট রানরেটের হিসাব আসবে, বড় ব্যবধানে ইংল্যান্ডের কাছে না হারলে যেখানে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft