শনিবার ১৪ মার্চ ২০২৬
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : )
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ-সংক্রান্ত খোলা চিটি পাঠান তিনি।

বিদিশা এরশাদ লিখেছেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না। তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।

তিনি লিখেছেন, একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না। তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।

বিদিশা এরশাদ আরও লিখেছেন, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে। এই আশাই করি। নতুন দায়িত্ব পালনের এই শুরুতে আপনার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল। শুভকামনা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft