শনিবার ১৩ জুন ২০২৬
দিনাজপুরে দীর্ঘদিন পর খুলল জেলা আওয়ামী লীগ কার্যালয়
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৫১১)
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। 

এ সময় তারা ‘জয় বাংলা’, শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেলফিও তুলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের বাসুলিয়াপট্টির কার্যালয়ের সামনে জড়ো হন চার থেকে পাঁচজন নেতা-কর্মী। পরে তারা তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন। তাদের স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। 

তারা ৫ আগস্টের হামলায় ক্ষতিগ্রস্ত কার্যালয়টি দ্রুত সংস্কারের দাবি জানান। 

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, কার্যালয়ের দরজা-জানালা বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কারা স্লোগান দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে, তাই জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ৫ আগস্টের হামলার পর থেকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। দীর্ঘদিন পর কার্যালয় খুলে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft