রবিবার ৮ মার্চ ২০২৬
রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : )
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দুধ বাজার বাইপাস এলাকায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা–চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহি উদ্দিন (৩২) পাশের বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান। পরে রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন এসে পড়লে সরে যাওয়ার আগেই তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে সাতটার দিকে লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনেই তিনি কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা
ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, বিভ্রান্তিকর প্রচার
এইচএসসি ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত
পঞ্চগড়ে নিউ সিটি প্রেসে জবর দখল চেষ্টার অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft