প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম (ভিজিট : )

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬। দিনটি ছিলো সাউথ এশিয়ানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনাবিল আনন্দ আর উৎসবে মেতে ওঠার একটি বিশেষ দিন। সম্প্রতি অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ানের অধ্যক্ষ কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. ওয়াদুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক নূর ই আলম আজাদ, জাকিয়া ইসলাম, শিক্ষানুরাগী বেগম রোকেয়া, হুরিয়া জামিল এবং সাউথ এশিয়ানের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা।
মাঘের শিশির ভেজা সকালে কোমলমতি ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন প্যারেড ডিসপ্লে মুগ্ধ করে উপস্থিত সকলকে। জ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, দৌড়, আদিবাসী নৃত্য এবং বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় শিশুদের যেমন খুশি তেমন সাজো পর্ব ছিলো মনে রাখার মতোই। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশেষ দিনটিকে করে তোলে আরও বেশি উৎসবমুখর। অনুষ্ঠানের শেষাংশে ছিলো মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
কাওছার আল হাবীব/আজকালের খবর