প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম (ভিজিট : )

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এমন একটি খবর শুনেছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে আইজিপিকে বারবার ফোন দিলে তিনি ধরেননিন।
২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলম দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ি আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সরকার বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।
২০২০ সালে চাকরি থেকে অবসরে যান তিনি।
আজকালের খবর/বিএস