শনিবার ১৪ মার্চ ২০২৬
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : )
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে আনুমানিক ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি (২০) ও সাব্বির (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির সময় অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা একটি পিস্তল স্থানীয় করিম নামের এক ব্যক্তির বাড়ির পেছনের ডোবায় ফেলে দেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভাড়া বাসায় অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে ফেলে দেওয়া পিস্তল উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তায় ডোবার পানি শুকানো হয়। রোববার সকাল ৯টার দিকে আড়াইহাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft