শনিবার ৪ এপ্রিল ২০২৬
বগুড়া-৪ আসনে দ্বিতীয়বারের মতো মোশারফ হোসেন সংসদ সদস্য নির্বাচিত
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ এএম   (ভিজিট : ৯৬৩)
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব মোশারফ হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট পান। তাদের ভোটের ব্যবধান ৪৬ হাজার ৩৬১। 

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৪ আসনের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর ভোট গণনা শেষে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদ্বয় ফলাফল ঘোষণা করেন। এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ চলাকালে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা বলেন, শান্তিপূর্ণভাবে বগুড়া-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ১২ ফেব্রুয়ারি রাতেই ফলাফল ঘোষণা করা হয়েছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft