সোমবার ২৭ জুলাই ২০২৬
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৯১৯)
বরগুনার পাথরঘাটায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। 

লোহার রড দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয় বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন গোলাম সরোয়ার হিরু। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। ঘটনার সময় পাশ দিয়ে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের কয়েকজন নেতাকর্মী দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। পরে খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত গোলাম সরোয়ার হিরু বলেন, “আমি বাজারে যাওয়ার জন্য বের হতেই হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত লোহার পাইপ দিয়ে হামলা চালায়। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।” পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশসহ যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকায় তিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে আলোচিত ছিলেন। ২০১৩ সালের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় আসেন।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft